সাধারণ সম্পাদকের বক্তব্য

সাধারণ সম্পাদকের বক্তব্য

বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী গৌরবময় জনপদের নাম পটিয়া। তৎকালীন ব্রিটিশ সাহিত্যে আমাদের পটিয়ার কতি সন্তানদের অবদান অনস্বীকার্য।

আজ এই মহেন্দ্রক্ষণে আমি পটিয়ার সকল কতি সন্তানদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

আমি বিশেষ করে শ্রদ্ধার সাথে স্মরণ করছি ছির সমিতির সভাপতির দায়িত্ব পালনরত ব্যবস্থাপনা পরিচালক, শ্রদ্ধেয় মরহুম মামুন রশীদ। বৎসর মাস সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি; স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক যারা বিগত কার্যনির্বাহী পরিষদে থেকে পারা সমিতির বিভিন্ন কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা

রেখেছেন, অথচ এখন আমাদের মাঝে আর এই সেই সম্মানিত ব্যক্তিদের। বর্তমান সময়ে বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ করে কারত্ব দূরীকরণের যে দৃষ্টান্ত পটিয়ার গর্বিত সন্তানরা রেখে যাচ্ছেন সেই রত্নগর্ভা মায়ের সন্তানদের প্রতি আমার গভীর শ্রদ্ধা অভিবাদন। পটিয়ার খ্যাতিমান গুণী ব্যক্তিদের সম্মানকে সমুন্নত রেখে বিগত কার্যকরী পরিষদের কর্মপরিকল্পনার ধারাবাহিকতায় বর্তমান কমিটি নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। পটিয়া সমিতি-ঢাকা প্রায় প্রতি বছরই মেজবান মিলন মেলার আয়োজন করে থাকে। এই আয়োজন আমাদের পারস্পরিক ভাতৃত্ববোধ, একে অপরের সাথে যোগাযোগে উৎকর্ষ সাধন ও মেলবন্ধনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে, তারই ফলশ্রুতিতে আমাদের এই ঈদ পুনর্মিলনী মেজবান অনুষ্ঠানের আয়োজন।পটিয়া সমিতি- ঢাকা' স্থায়ী অফিস ক্রয়ের পর এই সমিতি শুধু মেজবান মিলনমেলার মধ্যে সীমাবদ্ধ নেই। আপনারা জেনে আনন্দিত হবেন, ইতিমধ্যে পটিয়ার অসচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রীদের পাশে থেকে সহযোগিতার লক্ষ্যে আমরা শিক্ষা বৃত্তি তহবিল গঠন করেছি। যাতে স্বচ্ছতা নিশ্চিত করা যায় তাই তহবিলের জন্য আলাদা ব্যাংক একাউন্ট করা হয়েছে, একই সাথে বর্তমান কার্যকরী কমিটির অনেকে এই একাউন্টে অনুদান প্রদান করেছেন এবং অনেকে প্রতিশ্রুতি দিয়েছেন, আশা করছি সকল স্বাবলম্বী সম্মানিত জীবন সদস্য এবং আমাদের পটিয়ার ধনাঢ্য ব্যক্তি এবং প্রতিষ্ঠান এগিয়ে আসলে আমাদের লক্ষ্য অর্জনে অনেক বড় আকারের তহবিল গঠন করতে সক্ষম হব। এছাড়াও বিভিন্ন সমাজ সেবামূলক কার্যক্রমের মাধ্যমে অনিন্দ্য সুন্দর পটিয়া বিনির্মাণে সমিতির অনেক পরিকল্পনা রয়েছে। ঈদ পুনর্মিলনী মেজবানের পাশাপাশি আমাদের আরেকটি অনুষঙ্গ "ঐতিহ্য" স্মরণিকা প্রকাশনা। পটিয়ার কৃষ্টি সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি, পটিয়ার গুণী খ্যাতিমান ব্যত্ত্বিদের জীবনী কর্মযজ্ঞ গুলো তুলে ধরার চমৎকার একটি মাধ্যম। এই প্রকাশনায় যারা নিরলস ভাবে কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে যে সমস্ত সম্মানিত ব্যক্তি প্রতিষ্ঠান আর্থিক সহযোগিতার পাশাপাশি আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলাদেশের প্রত্যেক প্রান্তে পটিয়ার সূর্য সন্তানেরা আলো ছড়িয়ে দিক একই সাথে একে অপরের পাশে থেকে সহযোগিতা, সহমর্মিতার মাধ্যমে পটিয়ার ঐতিহ্যকে সমুন্নত রাখুক,এই প্রত্যাশায় সবার সুস্বাস্থ্য কামনা করছি। মহান আল্লাহ সবার সহায় হোন।

 

শুভেচ্ছান্তে

মোঃ নুরুল ইসলাম

সাধারণ সম্পাদক

পটিয়া সমিতি-ঢাকা।

মোবাইল নং-০১৮৫১১১৬৬৪৫