স্মরণিকা উপ-কমিটির সদস্য সচিবের বক্তব্য
স্মরণিকা উপ-কমিটির
২৭ই এপ্রিল, ২০২৪ এ ঢাকাস্থ পটিয়া সমিতির ঈদ পুনর্মিলনী ও মেজবান অনুষ্ঠিত যায় যাচ্ছে। এই অনুষ্ঠান উপলক্ষ্যে স্বরনিকা উপ কমিটির সদস্য সচিবের দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে। পটিয়া সমিতি ঢাকার কার্যনির্বাহী পরিষদ সাধারও আমাকে পুনরায় সদস্য সচিবের দায়িত্ব দেওয়ার জন্য আমি সমিতির সিনিয়র নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাউয়া সমিতি ঢাকা ঈদ পুনর্মিলনী ও মেজবান ২০২৪ পলক্ষ্যে প্রকাশিত "ঐতিহ্য” নামক ম্যাগাজিনে যে সকল সম্মানিত লেখকগন গুরুত্বপূর্ণ লেখা দিয়ে প্রকাশনায় সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা। প্রকাশনার কাজটি বরাবরই একটি জটিল কাজ। শত ভালো ও সুন্দর করার ইচ্ছে থাকা স্বত্বেও কিছু অনিচ্ছাকৃত ভুল থেকেই যায়। গুনীজন নিজগুনে সকল ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা রাখি। পটিয়া সমিতি ঢাকার ম্যাগাজিন উপকমিটি'র সদস্য সচিবের দায়িত্ব প্রাপ্ত হয়ে আমি গৌরবান্বিতবোধ করছি। পটিয়া সমিতি ঢাকা যে সকল মহৎ প্রাণের বিনিময়ে এ সমিতি আজকে যে সুনাম ও সম্মানের অবস্থান সৃষ্টি করেছে-সেই সুনাম ও সম্মান যেন সবসময় বজায় রাখতে পারি, সেই প্রচেষ্টাই চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করছি।
শুভেচ্ছান্তে:
মোঃ খোরশেদ আলম
সদস্য সচিব
ম্যাগাজিন উপ-কমিটি
এবং তথ্য ও প্রকাশনা সম্পাদক
পটিয়া সমিতি, ঢাকা।